শামসুল আলম শারেক,টেকনাফ ( কক্সবাজার) ।
টেকনাফে বিএনপির জন্য শহীদ পরিবারের দুই সন্তান শহীদ শাহজালাল ও ছৈয়দুল আমিনের ১৪ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।২৪ অক্টোবর শনিবার সকাল ৯ টা থেকে হ্নীলা ইউনিয়নের ৭ নংওয়ার্ড রঙ্গিখালী গাজী পাড়া এলাকায় শহীদ পরিবারস্থ নিজস্ব বাড়িতে খতমে কুরআনপাঠ ও দোয়ার মাধ্যমে তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া বিকেলে এ উপলক্ষে এক স্মরণ সভা হ্নীলা ইউনিয়ন বিএনপি দক্ষিণশাখার সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা শামীম চাকলাদারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় টেকনাফ উপজেলা উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মুহাম্মদ হাসান ছিদ্দিকী বলেছেন বিএনপির জন্য হ্নীলার রঙ্গিখালী গাজীপাড়া এলাকার শহীদ শাহজালাল ও ছৈয়দুল আমিনের ত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরো বলেছেন শহীদ শাহজালাল ও ছৈয়দুল আমিন আজ থেকে ১৩ বছর পূর্বে টেকনাফ উপজেলা যুবদলের একটি সম্মেলনে যাওয়ার পূর্ব মূহুর্তে তৎকালীন আওয়ামী সরকারের দোসর সন্ত্রাসীরা নির্মমভাবে মধ্যযুগীয় কায়দায় নিড়যাতন চালিয়ে হত্যা করেছিল। বর্তমান বিএনপি সরকারের আমলে এসে ও এসমস্ত দোসর সন্ত্রাসীরা উক্ত শহীদ পরিবারের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, এমনকি শহীদদের কবর মুছে দেয়ার জন্য ও কবরস্থানে শহীদদের কবরের উপর দিয়ে রাস্তা নির্মাণের পাঁয়তারা করা হচ্ছে, মামলার সাক্ষীদের কোর্টে গিয়ে হুমকি ধামকি দেয়া হচ্ছে বলে অভিযোগ এসেছে।
আমরা আওয়ামী দোসরদের এসব হীন ষড়যন্ত্র থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি, আমরা আইন গত ভাবে নড়লে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন।
একই সাথে এলাকায় শান্তি বিরাজমান রাখার জন্য অবৈধ অস্ত্রধারী,মাদকব্যাবসায়ীও অপহরণকারীচক্র সহ সকল অপরাধীদের হুশিয়ারি করে বলেছেন আমরা আর কোন মায়ের বুক খালি হোক সেটা চায়না সবাই বৈধপন্থায় চলে আসুন, অন্যথায় আপনারা ক্ষতিগ্রস্ত হবেন।পাশাপাশি শহীদ শাহজালাল ও ছৈয়দুল আমিনের কবর কে স্মৃতি হিসেবে সংরক্ষণের ব্যবস্থা নেয়ার জন্য হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির নেতৃবৃন্দ কে আহবান জানান তিনি। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সাবেক সভাপতি আলী আহমদ মেম্বার, দক্ষিণ শাখা বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক আবছার কামাল ছিদ্দিকী, টেকনাফ উপজেলা শ্রমিকদলের সভাপতি টেকনাফ উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক ভাইসচেয়ারম্যান মড়জিনা আক্তার ছিদ্দিকী,উপজেলা বিএনপি নেতা জামাল সাদেক রিফাত, হোছাইন মুহাম্মদ আনিম,দক্ষিণ শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুহুর আলম,যুবদল নেতা মুহাম্মদ সেলিম, বিএনপি নেতা হেলাল উদ্দিন,যুবদল নেতা ও শহীদ পরিবারের সন্তান মুহাম্মদ শাহ আলম,বিএনপি নেতা জোবাইয়ের ওসমান, আবুল আলম,ও বিএনপি নেত্রী সানজিদা পারভীন প্রমূখ