সীমান্তে শুধু পাহারা নয়, মানুষের পাশেও ৩৪ বিজিবি
কামাল উদ্দিন জয়
বার্তা সম্পাদক
সীমান্তের নিরাপত্তার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
মঙ্গলবার রেজুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ ফাত্রাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩৩০ জন দরিদ্র ও দুঃস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।
পাশাপাশি স্থানীয় স্কুল, মাদ্রাসা ও কিয়াংঘরে আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের উপহার এবং অসহায়দের মাঝে রেশনসামগ্রী বিতরণ করা হয়েছে।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।