শামসুল আলম শারেক, টেকনাফ ( কক্সবাজার)।

বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা উত্তর জোনের বাছাইকৃত কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন দারিদ্র্য মুক্ত সমাজ গঠন ও নিরাপদ জনপদ তৈরি করতে সাচ্চা মুমিন হতে হবে, আর খাঁটি মুমিন হতে আখেরাতে জবাব দিহির ভয় নিয়ে জীবন জিন্দেগী করতে। তাই দেশ ও সমাজের সর্বস্তরে নাগরিক অধিকার নিশ্চিত করণ, নিরাপদ জনপদ তৈরি, দূর্নীতি মুক্ত দেশ গঠনে মহান রবের ভয়ে ভীত তৈরি মুমিনের বিকল্প নেই। তারই লক্ষে জামায়াতে ইসলামী সারা দেশে দেশ ও সমাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় যোগ্য নেতৃত্ব তৈরি করতেছেন।

টেকনাফ উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি সাবেক ছাত্রনেতা জনাব সরওয়ার কামাল সিকদারের সভাপতিত্বে ও উপজেলা সাংগঠনিক সেক্রেটারি - হ্নীলা ইউনিয়ন আমির মুহাম্মদ গিয়াস উদ্দিন নিজামীর পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে আলোচনা পেশ করেন কক্সবাজার জেলা সেক্রেটারি সাবেক ছাত্রনেতা জনাব জাহেদুল ইসলাম, জেলা সমাজ কল্যাণ সেক্রেটারি অধ্যক্ষ নুরুল হোছাইন ছিদ্দিকী।

এতে উপস্থিত ছিলেন উপজেলা বায়তুল মাল সেক্রেটারি ও হোয়াইক্যং ইউনিয়ন আমির মাওলানা মুহাম্মাদ হোছাইন, হোয়াইক্যং নায়েবে আমির হাফেজ মুহাম্মদ ইয়াকুব, হ্নীলা ইউনিয়ন আমির মুহাম্মদ ইবরাহিম মাহমুদ, মাওলানা আব্দুল মজিদ, জনাব নুরুল আলম প্রমুখ।