মোঃনূরুল ইসলাম শাহীন, জেলা প্রতিনিধি

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে বিজিবি কর্তৃক ০৪(চার) কেজি ১০০(একশত) গ্রাম গাঁজা উদ্ধার সহ-০১ জন গ্রেফতার, অজ্ঞাতনামা আসামী ফেলিয়া যাওয়া ০৪(চার) বস্তা ভারতীয় চাউল উদ্ধার, জিআর ও সিআর পরোয়ানাভুক্ত আসামী-০২ জন, চুরি মামলায়-০২ জন, মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের মাধ্যমে-০৪ সহ সর্বমোট গ্রেফতার-০৯ জন।

অভিযান- ১,

বিজিবি কর্তৃক অভিযান পরিচালনা করিয়া ব্রাহ্মণপাড়া থানাধীন ৪নং শশীদল ইউপিস্থ মল্লিকারদিঘী সাকিনে সীমান্তের মেইন পিলার ২০৫৮ হইতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আইফল রমিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে পাকা রাস্তার উপর থেকে ০৪(চার) কেজি ১০০(একশত) গ্রাম গাঁজা সহ আসামী-মোঃ শাকিল (২৭), পিতা-মৃত মোবারক হোসেন, মাতা-মোসাঃ শামসুন্নেহার, সাং-দড়িগাজীর গাঁও, পোঃ-মহিশাশুড়া, থানা-নরসিংদী সদর, জেলা-নরসিংদীকে গ্রেফতার করা হয়।

অভিযান- ২,

ব্রাহ্মণপাড়া থানার এসআই(নিঃ) মোঃ তারেক আজিজ, এএসআই(নিঃ) মোঃ নুর-আল-আহসান সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া ব্রাহ্মণপাড়া থানাধীন ৪নং শশীদল ইউপিস্থ, ০৬নং ওয়ার্ড, শশীদল রেলস্টেশনের পশ্চিম পার্শ্বে জনৈক জামাল মার্কেটের সামনে পাকা রাস্তার উপর অজ্ঞাতনামা আসামী ফেলিয়া যাওয়া ০৪(চার) বস্তা ভারতীয় চাউল উদ্ধার করা হয়।

অভিযান -৩,

ব্রাহ্মণপাড়া থানার এসআই(নিঃ) রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া ব্রাহ্মণপাড়া থানার মামলা নং-২৯, তাং-২২/১০/২০২৬খ্রি:, ধারা-৪৫৭/৪৬১/৩৮০ পেনাল কোড সংক্রান্তে তদন্তে প্রাপ্ত আসামী-১। মোঃ মোস্তফা(৩১), পিতা-রুশন মিয়া, মাতা-আনোয়ারা বেগম, সাং-মনগোছ, (হাজী বাড়ি), ০১নং মাধবপুর ইউপি, ২। আবুল কাশেম(২৫), পিতা-মোঃ শাহজাহান, মাতা-ফিরোজা খাতুন, সাং-ষাইটশালা(পদুয়াপাড়া), পোস্ট-ষাইটশালা, ০১নং মাধবপুর ইউপি, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লাদ্বয়কে গ্রেফতার করা হয়।

অভিযান- ৪

ব্রাহ্মণপাড়া থানার এসআই(নিঃ) রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া সিআর পরোয়ানাভুক্ত আসামী- জান্নাতুল ফেরদাউস, পিতা-রমজন আলী, মাতা-কাজল রেখা, সাং-নাল্লা, পোস্ট-দুলালপুর, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়।

অভিযান -৫ ব্রাহ্মণপাড়া থানার এএসআই(নিঃ) মোঃ ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া জিআর পরোয়ানাভুক্ত আসামী-মোঃ আনোয়ার হোসেন(৩২), পিতা-মৃত তবদুল হোসেন, সাং-নাইঘর নোয়াপাড়া, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়।

অভিযান -৬ ব্রাহ্মণপাড়া থানার এসআই(নিঃ) মোঃ জালাল উদ্দিন, এএসআই(নিঃ) মোঃ নুর-আল-আহসান সহ অভিযান পরিচালনা করিয়া সামারি ট্রায়ালের মাধ্যমে আসামী-১। শাকিল মিয়া(৩০), পিতা-গিয়াস উদ্দিন, সাং-শশীদল(উত্তরপাড়া), থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা, ২। রবিউল চৌধুরী(২৪), পিতা-রফিকুল ইসলাম চৌধুরী, সাং-রানীগাছ, ০১নং মাধবপুর ইউনিয়ন, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা, ৩। মোঃ হাসান(৪৭), পিতা-মৃত রুকু মিয়া, মাতা-মৃত রাজু বেগম, সাং-কদমতলী, থানা-তিতাস, জেলা-কুমিল্লা, ৪। মোঃ খলিলুর রহমান(৩০), পিতা-মৃত মোহন মিয়া, মাতা-মৃত মেহেরা খাতুন, সাং-বাড়ানী, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লাগণকে মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

উপরোক্ত ধৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।