মোঃ মফিজুল ইসলাম

লালমনিরহাট প্রতিনিধি, লালমনিরহাট*

তারিখ: ১৮/১০/২০২৬ খ্রি. | রোজ: রবিবার

শারদীয় দুর্গাপূজা ২০২৬ শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ হাতীবান্ধা থানার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন লালমনিরহাট জেলার শীর্ষ দুই কর্মকর্তা।

পরিদর্শন করেন -

- জনাব মোঃ আসাদুজ্জামান, পুলিশ সুপার, লালমনিরহাট মহোদয়।

- মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা প্রশাসক, লালমনিরহাট মহোদয়।

মন্ডপে মন্ডপে যা হলো -

পুলিশ সুপার মহোদয় মন্দিরে উপস্থিত ভক্তবৃন্দ, পূজা উদযাপন পরিষদের সদস্য ও সুধীজনদের সাথে কুশল বিনিময় করেন।

তিনি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন এবং জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় লালমনিরহাট জেলা পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।

মন্ডপে দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যদের সতর্কতার সাথে দায়িত্ব পালনের কঠোর নির্দেশ দেন তিনি। একই সাথে ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন -

জনাব জয়ন্ত কুমার সেন, বি-সার্কেল, লালমনিরহাট, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট, অফিসার ইনচার্জ, হাতীবান্ধা থানা, লালমনিরহাট সহ জেলা পুলিশের আরও অনেক কর্মকর্তা এবং হাতীবান্ধা থানার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।