জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা

খুলনার দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার সেনহাটি পূর্বপাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজুর ইসলাম লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও জাতীয় যুব সংহতি খুলনা জেলা শাখার সভাপতি ডা. সৈয়দ আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় যুব সংহতি খুলনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।

এ সময় জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় যুব সংহতির সভাপতি সৌমিত্র দত্ত, জাতীয় মহিলা পার্টির সদস্যসচিব সেলিনা আক্তার হিরানী, দেশ আহমেদ রাজু, ডা. আজিজুল রহমান, চিত্তরঞ্জন গুহ, মো. আসলাম, মাহবুব আলম, জগন্নাথ দাস, ডা. মজিবুর রহমান, আবু কাসেদ, গিয়াস উদ্দিন ও ক্রীড়া সম্পাদক আব্দুল সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমগ্রঅনুষ্ঠানটি পরিচালনা করেন দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব মো. আনিসুর রহমান।

আলোচনা সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্য ও সংহতি সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা দলীয় কার্যক্রম জোরদার করে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।